রাজনীতি সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনি প্রতিশ্রুতি

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতেছে নানান রকমের প্রতিশ্রুতি।

বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে বিএনপির ইশতেহার ঘোষণাকালে এসব কথা বলেছেন।

প্রযুক্তিগত সংস্কারের অংশ হিসেবে প্রতিটি নাগরিককে একটি করে ‘ই-হেলথ কার্ড’ দেওয়া হবে। এর মাধ্যমে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে রোগীর আগের সব তথ্য, পরীক্ষার রিপোর্ট ও ওষুধের ইতিহাস দেখতে পারবেন। ফলে ভুল চিকিৎসা ও ওষুধের পুনরাবৃত্তি কমবে এবং চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছে বিএনপি।

বিএনপির পরিকল্পনা অনুযায়ী, গ্রামীণ ও শহরাঞ্চলে শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলা হবে। এর আওতায় প্রতিটি ইউনিয়নে ও ওয়ার্ডে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট’ স্থাপন করা হবে। সেখানে মা ও শিশু স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং প্রবীণদের সেবাসহ সাধারণ রোগের চিকিৎসা ও ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে মিলবে। প্রতিটি ইউনিটের অধীনে তিনটি করে কমিউনিটি ক্লিনিক কাজ করবে।

জামায়াত আমিরের শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা প্রয়োজন, যেখানে সব রাজনৈতিক শক্তি জনগণের রায় ও ইচ্ছাকে সম্মান করার অঙ্গীকার করবে।

বাংলাদেশ খেলাফতে মজলিস। দলটির ইশতেহারে বলা হয়েছে, রাজনীতি হবে আমানত, ক্ষমতা হবে জবাবদিহিমূলক এবং রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহভীতি, ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তিতে। এ ছাড়া দলটির রাজনৈতিক দর্শন, নৈতিক অবস্থান এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

ঢাকা-১৮ (বৃহত্তর উত্তরা) আসনের বাসিন্দাদের গ্যাস-সমস্যা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম।

সিলেট৪ থেকে আরিফুল হক চৌধুরী জানিয়েছেন উনার নির্বাচনি ইশতেহার। সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্বাচনে জয়ী হওয়ার আগেই তিনি এলাকার উন্নয়নে ৯০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করাতে সক্ষম হয়েছেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *