রাজনীতি রাজনীতির খবর সংবাদ

উৎসব চলছে নির্বাচনের

এমন দৃশ্য কমই দেখা যায়, যা দেখা গেল শেরপুরের নালিতাবাড়ীতে। তাঁদের কাঙ্ক্ষিত প্রতীক ধানের শীষ জেতায় মহিষ নিয়ে বাড়ি ফিরেছেন আব্দুল মান্নান।

পার্শ্ববর্তী বালুঘাটা গ্রামের জামায়াতে ইসলামীর সমর্থক আমীর হোসেনের সঙ্গে নির্বাচনের ফলাফল নিয়ে মজার ছলে একটি বাজি ধরেছিলেন। বাজির শর্ত ছিল, শেরপুর–২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আবদুল মান্নান আমীর হোসেনকে ছয়টি মহিষ দেবেন। আর ধানের শীষ প্রতীক বিজয়ী হলে আবদুল মান্নান পাবেন একটি মহিষ।

গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশিত নির্বাচনী ফলাফলে দেখা যায়, শেরপুর–২ আসনে ধানের শীষ প্রতীকে মোহাম্মদ ফা‌হিম চৌধুরী ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৩৫ ভোট।

ফলে বাজির শর্ত অনুযায়ী আবদুল মান্নান আজ শুক্রবার সকালে ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে আমীর হোসেনের বাড়ি থেকে একটি মহিষ নিয়ে বাড়ি ফেরেন। আবদুল মান্নান বলেন, ‘আমি আগে থেকেই বলেছিলাম ধানের শীষই জিতবে। তাই মজা করে বাজি ধরেছিলাম। ফলাফল হওয়ার পর শর্ত অনুযায়ী মহিষ নিয়ে বাড়ি ফিরেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *