সমাজ

টাইসন ইসলামিক সেন্টারে বিডি ক্লাবের আয়োজন

আজ নর্থইস্ট ফিলাডেলফিয়ার টাইসন ইসলামিক সেন্টারে নর্থইস্ট ফিলাডেলফিয়া বিডি ক্লাবের আয়োজনে (১১ জানুয়ারি রোববার) কিরাত, হাম্‌দ-না‘ত ও উপস্থাপনা বক্তব্য প্রতিযোগিতা অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে। ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে ইসলামী সাধারণ জ্ঞান, নবীদের জীবনী, দৈনন্দিন জীবনে ইসলামের প্রভাব, উত্তম আচরণ, হজ ও রমজানসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপিত হয়। […]