সংবাদ

রংপুরের তিস্তা নদী ও আর্থসামাজিক সংকট নিয়ে মতবিনিময়

গাত সতের জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রংপুর জেলা শাখার আয়োজনে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় ছিল “সংকটে তিস্তা নদী ও আর্থসামাজিক অভিঘাত” শীর্ষক নাগরিক মতবিনিময় সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. নজরুল ইসলাম—সহ- সভাপতি ও অন্যতম স্থপতি বাপা এবং প্রতিষ্ঠাতা, বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)। তিনি বলেন, তিস্তা নদীর ন্যায্য পানিবণ্টন নিশ্চিত না হলে উত্তরাঞ্চলের কৃষি, জীবিকা ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

বিশেষ অতিথি ছিলেন ড. মো. খালেকুজ্জামান—বৈশ্বিক সমন্বয়ক, বেন ও সহ-সভাপতি, বাপা।
তিনি বলেন, তিস্তা নদী সংকট শুধু পরিবেশগত নয়, এটি একটি গভীর আর্থসামাজিক সংকট, যা সমাধানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় আরও বক্তব্য রাখেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির, রংপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এমদাদুল হোসেন, তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ এবং সদস্য, বাপা জাতীয় কমিটির হাফিজুল ইসলামসহ বিভিন্ন পরিবেশবিদ, সাংবাদিক ও নাগরিক প্রতিনিধিরা।

সভায় সভাপতিত্ব করেন এডভোকেট শামীমা আখতার শিরিন এবং সঞ্চালনা করেন মোঃ রশিদুস সুলতান বাবলু। সভায় তিস্তা নদী রক্ষায় কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

(ছবি সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *