সমাজ

টাইসন ইসলামিক সেন্টারে বিডি ক্লাবের আয়োজন

আজ নর্থইস্ট ফিলাডেলফিয়ার টাইসন ইসলামিক সেন্টারে নর্থইস্ট ফিলাডেলফিয়া বিডি ক্লাবের আয়োজনে (১১ জানুয়ারি রোববার) কিরাত, হাম্‌দ-না‘ত ও উপস্থাপনা বক্তব্য প্রতিযোগিতা অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে ইসলামী সাধারণ জ্ঞান, নবীদের জীবনী, দৈনন্দিন জীবনে ইসলামের প্রভাব, উত্তম আচরণ, হজ ও রমজানসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপিত হয়। শিশুদের আত্মবিশ্বাসী পরিবেশনা, মননশীল বক্তব্য ও শুদ্ধ তেলাওয়াত উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়।

এই মহতী ও শিক্ষামূলক আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও জ্ঞানচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

এতো সুন্দর ও সফল একটি অনুষ্ঠান আয়োজনের জন্য নর্থইস্ট ফিলাডেলফিয়া বিডি ক্লাবকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। একই সঙ্গে সার্বিক সহযোগিতা ও আতিথেয়তার জন্য টাইসন ইসলামিক সেন্টারের সম্মানিত কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

:ফিলাডেলফিয়া ম্যাগাজিন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *